আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর আবদুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমে এ সার্ভিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
জানা গেছে, এখন থেকে ‘৯৯৯’ নম্বরে ডায়াল করলেই মিলবে ওই তিনটা সেবা। পুলিশের সাহায্যের পাশাপাশি ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। যে কোন মোবাইল ও ল্যান্ডফোন থেকে সম্পূর্ণ টোল-ফ্রি কল করে বাংলাদেশের যে কোনও প্রান্ত থেকে এই সেবা নেওয়া যাবে। পর্যায়ক্রমে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।


0 Comments