Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না: শিক্ষমন্ত্রী

নতুন কারিকুলাম বাস্তবায়িত হলে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী ডাক্তার দিপু মনি। বৃহস্পতিবার দুপুরে, চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন যে কারিকুলাম হচ্ছে এতে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবেনা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছেন। সে অনুয়ায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে। নতুন কারিকুলাম যখন থেকে বাস্তবায়িত হবে, তখন থেকে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না।
মন্ত্রী আরও বলেন, নোট বই, গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবেনা। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারী করা সম্ভব নয়। এ জন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তবে সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রনীত হলেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।
এর আগে, তিনি পুরানবাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড.সৈয়দ মো.গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ অন্যান্য অথিতিরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ ডিবিসি নিউজ

Post a Comment

0 Comments