করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্বচ্ছল ও দরিদ্র প্রায় ২ হাজার ২১ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড.শিরীন শারমিন চৌধুরীর পক্ষে দৈনিক মানব কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কুমেদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম ওই ঈদ সামগ্রী বিতরন করেন। মঙ্গলবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অস্বচ্ছল ও দরিদ্র ২ হাজার ২১ টি পরিবারের মাঝে জন দুরুত্ব বজায় রেখে কয়েকটি স্থান থেকে ওই ঈদ সামগ্রী বিতরন করা হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরন কালে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দুসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


0 Comments