Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

চলতি বছর ঈদ হবে না

ঘরে কাটে বন্দি সময়
মন করে হাসফাঁস
ধেয়ে আসে মৃত্যুহাওয়া-
করোনা ভাইরাস।
দস্যি খোকাও আটকে বাসায়
বাইরে যাওয়া মানা
ঘরে থাকতে ভাল্লাগে কী
এইভাবে একটানা!
খোকার মোটেও মন ভালো নেই
প্রশ্ন করে মাকে,
ঘরেই আটকে রাখবে নাকি
এবারের ঈদটাকে?
চলতি বছর ঈদ হবে না
ঈদের আসা বারণ!
ওমা এমন দিন এলো ক্যান
বল না আমায় কারণ।
আদর করে খোকাকে মা
বুকে নিয়ে টেনে
বলে, ‘বোকা কী করবি বল
নিতেই হবে মেনে।’
ঈদ তো হবেই কিন্তু এ ঈদ
হাসি-খুশি ছাড়া,
ঘরেই হবে ঈদের নামাজ
জাগবে না গ্রাম-পাড়া।
ঈদটা এবার দুঃখ ভরা
ক্লান্ত হৃদয় নিয়ে,
পরের ঈদটা হয় যেনে ঠিক
ঈদের মাঠে গিয়ে।
লেখকঃ মাসুম আওয়াল

Post a Comment

0 Comments