Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

এইচএসসির ভুয়া রুটিনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এইচএসসি  ও  সমমানের পরীক্ষা আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে। এবং একটি ভুয়া রুটিনও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। আন্ত:শিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেছেন, এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। রুটিনটি সম্পর্কে জানতে চাইলে সেটিও ভুয়া হিসেবে বর্ণনা করেন তিনি। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষার মনগড়া রুটিন দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড থেকে জারি করা এক  বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কে বা কারা ২০২০ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষার একটি মনগড়া সময়সূচী তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে, ১৫ জুলাই থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করােনা ভাইরাসের সংকটকালে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোন সিদ্ধান্ত হলে তা বোর্ডের ওয়েবাইটে জানিয়ে নেয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে  এ ধরনের পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হওয়ার হন্য অনুরােধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Post a Comment

0 Comments