Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিক্ষুকদের মাঝে রিক্সা ও গরু বিতরণ করলেন জেলা প্রশাসক

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিক্ষুকদের মাঝে রিক্সা ও গরু বিতরণ করলেন জেলা প্রশাসক


আজ ১১ অক্টোবর বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ জন ভিক্ষুকের মাঝে ২ টি রিক্সা ও ৩টি গরু বিতরণ করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। 


এসময় স্থানীয় সরকার, রংপুর এর উপপরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আরাফাত রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং অসহায় দরিদ্র মানুষের জন্য সকল প্রকার সহায়তায় প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments