Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিধবা-বয়স্ক-প্রতিবন্ধী ভাতা শিওরক্যাশে


সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় দেশব্যাপী বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধা ভাতা দিয়ে আসছে সরকার। আর এ সুবিধাভোগীদের ভাতার টাকা সুষ্ঠুভাবে বিতরণের জন্য অন্যতম মোবাইল ব্যাংকিংসেবা হিসেবে রূপালী ব্যাংক শিওরক্যাশ কাজ করে যাচ্ছে।

সরকার প্রতিনিয়ত দেশের অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তাবলয়কে সুদৃঢ় করছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দেশের আট বিভাগের আট ইউনিয়নে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে শিওরক্যাশ বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে সুবিধাভোগীদের ভাতার টাকা বিতরণ করেছে। প্রতি মাসে বয়স্ক ও বিধবারা ৫০০ টাকা এবং প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে পাচ্ছেন।  

দেশের এ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে শিওরক্যাশ মাঠপর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর জন্য এলাকা ভিত্তিক মাইকিং, পোস্টারিং ও কল সেন্টার সাপোর্টসহ লোকাল এজেন্টদের আরও বেশি সক্রিয় করা হয়েছে। স্থানীয় সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারদের সার্বক্ষণিক সহযোগিতায় সুবিধাভোগীদের ডিজিটালি ভাতার টাকা বিতরণ করেছে শিওরক্যাশ।

এ প্রসঙ্গে শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, “সরকারের এমন একটি ইতিবাচক প্রকল্পের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে ৯০ শতাংশ বিতরণ সম্পন্ন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও সুবিধাভোগীরা নিজের শিওরক্যাশ মোবাইল অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলতে পারছেন। ”

শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উঠানোর জন্য ভাতাভোগীকে কোনো ধরনের চার্জ দিতে হচ্ছে না।


Post a Comment

2 Comments

Unknown said…
শিওর ক্যাশ মানে অন্য রকম ভোগান্তি আর বিরম্বনা।
তাই শিওর ক্যাশ নয় প্রতিটি ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং রয়েছে সহজেই পেমেন্ট করার ব্যাবস্থা ও আছে কোন প্রকার কাগজে স্বাক্ষর টিপ সহি প্রয়োজন নেই। তাই ঝামেলা এড়াতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সহজেই প্রদান করা সম্ভাব যা আর কোন মাধ্যমে সম্ভব নয় বলে আমি মনে করি। আমার এ লেখা দয়া করে কর্তৃপক্ষের নজরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
Unknown said…
শিওর ক্যাশ মানে অন্য রকম ভোগান্তি আর বিরম্বনা।
তাই শিওর ক্যাশ নয় প্রতিটি ইউনিয়নে মধুমতি, ব্যাংক এশিয়া, এনআরবি কর্মাশিয়াল এজেন্ট ব্যাংকিং রয়েছে সহজেই পেমেন্ট করার ব্যাবস্থা ও আছে কোন প্রকার কাগজে স্বাক্ষর টিপ সহি প্রয়োজন নেই। তাই ঝামেলা এড়াতে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সহজেই প্রদান করা সম্ভাব যা আর কোন মাধ্যমে সম্ভব নয় বলে আমি মনে করি। আমার এ লেখা দয়া করে কর্তৃপক্ষের নজরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।