Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ইউডিসি পরিচালক/উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রনোদনার আবেদন


মাননীয়,

সিনিয়র সচিব,

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ।

বিষয়: ইউডিসি পরিচালক/উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রনোদনার আবেদন।

মহাত্মন,

যথাবিহিত সন্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ইং সালে সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পরিষদে তথ্য ও সেবা কেন্দ্র(ডিজিটাল সেন্টার) স্থাপন করেন। তখন থেকেই সমগ্র দেশের ইউডিসি পরিচালক/উদ্যোক্তাগণ ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজের পাশাপাশি স্বপ্ল মূল্যে জনগণের দৌরগোড়ায় সেবা দিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করে আসছে । 

মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সরকারী ভাবে ত্রাণ ও অর্থ বরাদ্ধ দেওয়া হয়েছে । আমরা জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণের তালিকা প্রনয়ন করছি ও ইউপি চেয়ারম্যানদের পাশে থেকে ত্রাণ পৌছে দিচ্ছি। অপরদিকে আমাদের বেতন ভাতা না থাকায় আমরা মানবেতর জীবন যাপন করছি । এমতাবস্থায় সমগ্র দেশের ইউডিসি পরিচালক/উদ্যোক্তাদের আর্থিক প্রনোদনা বরাদ্দ দানের জন্য আপনার সরনাপন্ন হলাম।

অতত্রব,মহোদয় সমীপে আকুল প্রার্থনা এই যে, সমগ্র দেশের ইউডিসি পরিচালক/উদ্যোক্তাদের জন্য আর্থিক বরাদ্দ দানে আপনার সদয় মর্জি হয় ।


বিনীত নিবেদক,

বাংলাদেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা


অনুলিপি:

১। যুগ্ম সচিব,

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ।

২। উপসচিব,

স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ।

৩। অতিরিক্ত সচিব,

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ।

Post a Comment

5 Comments

Unknown said…
কে আমি আমি কার জানি না তা জানিনা
Razu Mondal said…
তুমি বা কার কে বা তোমার এই সংসারে। মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে...
Razu Mondal said…
ধন্যবাদ
Unknown said…
এই রোমজান মাসে আপনাদের আল্লাহ রহমত বরশন করেন।